সবুজ প্রান্ত
৩ নভেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ইউনিয়ন চেয়ারম্যানদের ২ দিনের প্রশিক্ষণ শুরু

গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক 


বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে ২ থেকে ১০ নভেম্বর পর্যন্ত, তিন ধাপে সিলেটের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অংশগ্রহণে।

প্রথম ধাপে ওসমানীনগর, বিয়ানীবাজার, গোয়াইনঘাট ও জকিগঞ্জ উপজেলার ২৯ জন চেয়ারম্যান ২-৩ নভেম্বর প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। দ্বিতীয় ধাপে ৪-৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বালাগঞ্জ, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা ও কানাইঘাট উপজেলার ২৯ জন চেয়ারম্যানের প্রশিক্ষণ। তৃতীয় ও শেষ ধাপে ৯-১০ নভেম্বর অংশ নেবেন তেঁতুলিয়া, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, জকিগঞ্জ ও সিলেট সদর উপজেলার ২৫ জন চেয়ারম্যান। প্রশিক্ষণ কর্মসূচিটি সিলেট জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে গ্রাম আদালতের আইন, ২০০৬ ও বিধিমালা ২০১৬ বিষয়ে বিস্তারিত আলোচনা, চেয়ারম্যানদের দায়িত্ব ও এখতিয়ার, বিচারকার্য পরিচালনা, রায় বাস্তবায়ন, মামলা নিষ্পত্তি প্রক্রিয়া, নারীর অংশগ্রহণ, এবং গ্রাম আদালতের কার্যকরতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসনের ভূমিকা ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। এছাড়া সিলেটের সিনিয়র বিচারক, আইন বিশেষজ্ঞ, পুলিশ কর্মকর্তা ও ইউএনডিপি প্রতিনিধিরাও সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন (Post-test) ও সার্টিফিকেট প্রদান করা হবে।

উল্লেখ্য, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদকে জনগণের নিকট আরও কার্যকর সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।