সবুজ প্রান্ত
১৯ নভেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরাধিকার সনদ সংক্রান্ত মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও সদস্য এমাদ উদ্দিন কারাগারে

জকিগঞ্জ প্রতিনিধি 

উত্তরাধিকার সনদ–সংক্রান্ত জালিয়াতির এক মামলায় জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও ইউপি সদস্য এমাদ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) তারা জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের সদস্যদের মধ্যে সম্পদ ও উত্তরাধিকার বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ বিদ্যমান। অভিযোগ রয়েছে—এক পক্ষ ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে চেয়ারম্যান আব্দুস ছাত্তারের কাছ থেকে একটি উত্তরাধিকার সনদ আদায় করে। পরবর্তীতে বিষয়টি যাচাই করে পূর্বে ইস্যুকৃত সনদটি বাতিল করে নতুন সনদ প্রদান করা হয়।

চেয়ারম্যান আব্দুস ছাত্তারের পরিবারের দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন—পারিবারিক বিরোধের জের ধরে তাকে ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে।

অন্যদিকে বাদীপক্ষ মামলার অভিযোগ অটুট রেখে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। ন্যায্য তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।