সবুজ প্রান্ত
৪ অক্টোবর ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন; ঘাতক স্বামী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ স্বামীর হাতে সাহিদা বেগম (২৩) নামে এক স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে রেজাউল করিম (৩৫) এর সাথে তার স্ত্রী সাহিদা বেগম-এর পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। উত্তেজনার একপর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে সাহিদা বেগমের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক স্বামী রেজাউল করিম ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।

​ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত রেজাউল করিমকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

নিহত সাহিদা বেগমের এক খালাতো ভাই গণমাধ্যমকে জানান, “আমাদের বোন গত কিছুদিন ধরে খুব নির্যাতনের মধ্যে ছিল। বারবার সে আমাদের বলত তাকে স্বামীর বাড়ি থেকে যেন নিয়ে যাওয়া হয়। আমরা ভেবেছিলাম হয়তো কয়েকদিন পর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আজ এই দুঃখজনক ঘটনা ঘটল।”

​তিনি আরও অভিযোগ করেন, “আমরা যতটুকু শুনেছি, আমাদের বোন জামাই যে ঘটনাটি ঘটিয়েছেন, এ ঘটনায় আমাদের তালই-মাওই (শ্বশুর-শাশুড়ি) জরিত আছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

​গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১০

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১১

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১২

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৩

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৪

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৫

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৬

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৭

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

১৮

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

১৯

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।