সবুজ প্রান্ত
১৩ অক্টোবর ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই : মঞ্জুরুল ইসলাম আফেন্দি

গোয়াইনঘাট প্রতিনিধি

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো নিজের মধ্যে ন্যায়ের চর্চা প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলরা যদি ন্যায়পরায়ণতা ও ভারসাম্য বজায় রাখেন, তবে দেশে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা সহজেই সম্ভব।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার মাঠে “ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে” আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ইনসাফ ইসলামের শিক্ষা। যারা ইসলামের নামে রাজনীতি করে অথচ ইসলামের ক্ষতি করে, তাদের ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না।”

তিনি আসন্ন জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

গণসমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম এবং পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। উদ্বোধক ছিলেন জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আলিমুদ্দিন দুর্লভপুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনের প্রার্থী হাফিজ এডভোকেট মোহাম্মদ আলী

বিশেষ অতিথি ছিলেন মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, মাওলানা শায়খ আতাউর রহমান, মুফতি আব্দুল মুসাব্বির, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, মাওলানা শায়খ হিলাল আহমদ ও মাওলানা ফয়জুল করিমসহ জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জমিয়ত ও এর অঙ্গসংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।