সবুজ প্রান্ত
১৯ অক্টোবর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনগরে দুই শতাধিক নারী চা শ্রমিকসহ প্যানেল চেয়ারম্যানের বিএনপিতে যোগদান

রাজনগর প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়ার নেতৃত্বে দুই শতাধিক নারী চা শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুনের বাসভবনে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, রাজনগর উপজেলায় মোট ১২টি চা-বাগান রয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের পর থেকে উপজেলা বিএনপি ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে কর্মী সম্মেলন আয়োজনের মাধ্যমে দলের কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করেছে। সংগঠনের জনভিত্তি সম্প্রসারণ ও নীতি-আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে চা শ্রমিকদের মধ্যেও ব্যাপক প্রচার চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাথিউড়া চা-বাগানের নারী শ্রমিকরা বিএনপির নীতি ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারী শ্রমিক ভারত মনি মুনিয়া বলেন, “আমাদের বাগান এলাকার ভোট অনেক সময় নির্দিষ্ট দলের ঘাঁটি হিসেবে বিবেচিত হয়, কিন্তু এখন মানুষ সচেতন হচ্ছে। আমরা স্বেচ্ছায় বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছি। আশা করি, বিএনপির নেতৃত্বে চা শ্রমিকদের জীবনমান উন্নত হবে, আমাদের সন্তানরাও ভালো শিক্ষার সুযোগ পাবে।”

প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়া বলেন, “আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। বিএনপির নীতি ও আদর্শে আস্থা রেখেই আমার এলাকার দুই শতাধিক নারী চা শ্রমিকসহ বিএনপিতে যোগ দিয়েছি। আমরা সবাই মিলে বিএনপির প্রার্থী এম. নাসের রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে রাজনগরে বিজয় নিশ্চিত করব।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন বলেন, “দীর্ঘদিন রাজনগরে বিএনপির কোনো কার্যকর কমিটি ছিল না। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দলীয় কার্যক্রমে গতি এসেছে। মানুষ বিএনপির নীতি ও নেতৃত্বে আস্থা রেখেই দলে যোগ দিচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।