সবুজ প্রান্ত
৭ অক্টোবর ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১


গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব বর্ণি গ্রামের মৃত আম্বর আলীর ছেলে আজাদ মিয়া (৩৬)।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ নন্দিরগাঁও ইউনিয়নের বহরের ঘাটা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-৩৪২৯) জব্দ করা হয়।

পুলিশ জানায়, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই দিদারুল আলম ও এএসআই সিদ্দিক খলিফা অভিযানে অংশ নেন। অভিযানে ৩৮ বোতল ইন্ডিয়ান হুইস্কি, ১৪ বোতল বুটকা ও ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা।

ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত আজাদ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১০

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১২

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৩

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৪

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৫

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৬

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৭

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৮

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৯

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।