সবুজ প্রান্ত
১৮ অক্টোবর ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক — আনিসুল হক

মুরাদ মিয়া, তাহিরপুর 
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তরুণ প্রজন্মের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বিএনপি নেতা আনিসুল হক। তিনি বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট যেন হয় গণতন্ত্রের পক্ষে, ধানের শীষের পক্ষে। কারণ তরুণরাই জাতির ভবিষ্যৎ এবং পরিবর্তনের মূল শক্তি।”

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রখর রোদ উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম চত্বর জনসমুদ্রে পরিণত হয়। খণ্ড খণ্ড মিছিলে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

আনিসুল হক বলেন, “আজ দেশের যুব সমাজ বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও অন্ধ রাজনৈতিক দমননীতির শিকার। তাদের উচিত দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবা, কারণ আজকের ভোটই নির্ধারণ করবে আগামী প্রজন্মের ভাগ্য। তারুণ্যের শক্তিই পারে গণতন্ত্র ফিরিয়ে আনতে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক রূপরেখা নয়— এটি জাতির মুক্তির সনদ। যেখানে রয়েছে আইনের শাসন, ভোটাধিকার, জবাবদিহিমূলক প্রশাসন ও নাগরিক স্বাধীনতার নিশ্চয়তা। তাই তরুণদের উচিত সেই মুক্তির আন্দোলনে যুক্ত হওয়া।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬ বছরে ক্ষমতাসীনরা শুধু নিজেদের পকেট ভারি করেছে, অথচ সুনামগঞ্জ-১ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। “যাদুকাটা নদীর সেতু, বাদাঘাট থেকে তাহিরপুর সদর পর্যন্ত রাস্তা কিংবা সীমান্ত অঞ্চলের উন্নয়ন— কোথাও দৃশ্যমান অগ্রগতি নেই। দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি সুনামগঞ্জ-১ আসনের চার উপজেলার (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) সার্বিক উন্নয়নে কাজ করবো,”—যোগ করেন আনিসুল হক।

সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাদল মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমত, জুলফিকার আলী ভুট্টো, মধ্যনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ও উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

সভা শেষে উপজেলা কৃষকদলের উদ্যোগে জনতার মাঝে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে একটি শান্তিপূর্ণ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।