সবুজ প্রান্ত
১ অক্টোবর ২০২৫, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই : জেবুন্নাহার সেলিম

গোয়াইনঘাট প্রতিনিধি:

প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জেবুন্নাহার সেলিম বলেছেন, “প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দাবি অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের আবেগ আর ভালোবাসায় আমি অভিভূত। দিলদার হোসেন সেলিমের জীবনসঙ্গী হিসেবে আমি তার কাছ থেকেই মানুষের সেবা করার কৌশল শিখেছি। তার ভালোবাসা ও উন্নয়নের অঙ্গীকার আমাকে যেমন অনুপ্রাণিত করে, তেমনি এ জনপদের মানুষকেও প্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং আপনাদের সেবক হয়ে আসতে চাই। আপনাদের নেতা সেলিমের মতো আপনাদের মাঝেই বাঁচতে চাই। টানা ১৭ বছর ধরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম-খুন ও হত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে আছেন।”

সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “দল যাকে মনোনয়ন দেবে আমরা তার হয়েই কাজ করব। তবে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করব। পাশাপাশি যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষা খাতের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখব।”

মঙ্গলবার (১ অক্টোবর) স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভা, দোয়া মাহফিল ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, জেলা বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা বিএনপির নেতা আরিফ ইকবাল নেহাল, বিএনপি নেতা ইন্তাজ আলী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এম রহিম, হাজী ফখরুল ইসলাম, হোসন আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্বার, জেলা যুবদল নেতা আব্দুল হাসিম, দুলাল আহমদ, শ্রমিকদল নেতা শরীফ উদ্দিন, আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার, এম এ মান্নান, আব্দুর রহমান মেম্বার, দেলোয়ার হোসেন, এনামুল হক, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ।

সভা শুরুর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকো ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেষে এডভোকেট জেবুন্নাহার সেলিম উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।