সবুজ প্রান্ত
১৯ অক্টোবর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন বিশ্বনাথের আ.লীগ নেতা সিরাজ

বিশ্বনাথ প্রতিনিধি

কারাবন্দী অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে কড়া পুলিশ পাহারায় নিজ গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত বাবার জানাজায় উপস্থিত হন তিনি।

জানা যায়, শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে পৌর শহরের পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজের বাবা রিয়াজ আলী (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

রাজনৈতিক মামলায় কারাবন্দী থাকায় সিরাজুল ইসলাম প্যারোলে মুক্তির আবেদন করলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। এরপর রবিবার দুপুরে ডিবি ও থানা পুলিশের বিশেষ প্রটোকলে তাকে জানাজাস্থলে আনা হয়। জানাজায় অংশ নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করার সময় তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।

জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন সম্পন্ন করেন তিনি। পরে বিকাল ৩টার দিকে পুনরায় সিলেট কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয় সিরাজুল ইসলামকে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সিরাজুল ইসলাম সিরাজ গত কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১০

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১১

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৩

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৬

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৭

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৯

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।