সবুজ প্রান্ত
৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুমনের মিস ও সুজনের সেভে বাংলাদেশ–নেপাল প্রীতি ম্যাচ ড্র

 

ছবি: বাফুফে

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম নেপাল প্রীতি ফুটবল ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তবে ম্যাচ জুড়ে উত্তেজনা আর লড়াইয়ের কোনো কমতি ছিল না। সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী গোল না হলেও মাঠের প্রতিটি মুহূর্তে ছিল টানটান উত্তেজনা।

শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে নেপাল। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলকিপারের দৃঢ়তায় তারা জালের দেখা পায়নি। অন্যদিকে, বাংলাদেশ বরাবরের মতো রক্ষণাত্মক কৌশল মেনে খেললেও সুযোগ পেলে আক্রমণে উঠেছে।

বাংলাদেশ দলের সবচেয়ে বড় সুযোগ পান সুমন রেজা। তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় এবং আরও একটি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। নেপালের অনন্ত তামাং ও মানি কুমার লামা ফ্রি–কিক থেকে হুমকি তৈরি করেছিলেন, তবে শেষ পর্যন্ত গোল আসেনি।

দ্বিতীয়ার্ধে কোচ হাভিয়ের কাবরেরা দলে পরিবর্তন আনেন। মাঠে নামানো হয় শাহরিয়ার ইমন, কাজেম শাহ কিরমানি, তাজ উদ্দিন ও আরিফ হোসেনকে। তবে আক্রমণে কিছুটা গতি আসলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

বাংলাদেশের গোলরক্ষক সুজন হোসেন পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। চোটগ্রস্ত মিতুল মারমার বদলে সুযোগ পেয়ে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলকে হার থেকে রক্ষা করেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২২ সালে এই একই দশরথ স্টেডিয়ামে নেপালের কাছে বাংলাদেশ ফুটবল দল ৩-১ গোলে হেরেছিল। তবে এবার লাল-সবুজরা লড়াই করে হলেও সেই হার এড়াতে সক্ষম হয়েছে।

আগামী মঙ্গলবার আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। সমর্থকদের আশা, এবার গোল পেয়ে জয়ের আনন্দেই মাঠ ছাড়বে বাংলাদেশ দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১০

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১১

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১২

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৩

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৪

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৫

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৬

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৭

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

১৮

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

১৯

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।