সবুজ প্রান্ত
২৬ মার্চ ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৬ বছরের বৃদ্ধকে ২২ বছরের কলেজছাত্রীর বিয়ে! টাকার খেলা নাকি প্রকৃত ভালোবাসা?

৬৬ বছর বয়সী বৃদ্ধকে বিয়ে করলেন কলেজছাত্রী যুবতী

যে বয়সে নাতি-নাতনিদের গল্প শুনিয়ে সময় কাটানোর কথা, সেই বয়সে শরিফুল ইসলাম (৬৬) দ্বিতীয়বারের মতো জীবনসঙ্গী করলেন ২২ বছরের এক কলেজছাত্রীকে! ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোর্টতলি এলাকায়। সমাজের প্রচলিত নিয়মকানুন ও বয়সের পার্থক্যকে তুচ্ছ করে, কলেজছাত্রী আইরিন আক্তার নিজের সম্মতিতেই বিয়ে করেছেন বৃদ্ধ শরিফুল ইসলামকে। আর এই ঘটনা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে তুমুল ঝড়!

আইরিন আক্তার জানান, তিনি দীর্ঘদিন ধরেই শরিফুল ইসলামকে চেনেন, কারণ তিনি তার ভগ্নিপতির নানা। পরিচয়ের সূত্রে কাছাকাছি আসা, পড়ালেখার সহায়তা পাওয়া, এবং সময়ের ব্যবধানে একধরনের স্নেহ ও শ্রদ্ধা জন্মায়। তবে প্রেম? একদমই নয়!

আইরিনের ভাষায়—

“মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে, তাই না? আমি মনে করি, উনার (শরিফুলের) সঙ্গে থাকলে আমার ভবিষ্যৎ ভালো হবে। তাই আমি তাকে বিয়ে করেছি। পাছেলোকে কে কী বলল, তাতে কিছু যায় আসে না।”

বয়সের ব্যবধান এবং সামাজিক কটাক্ষের কথা ভেবে প্রথমে এই বিয়েতে রাজি হননি আইরিনের বাবা নজরুল ইসলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে পরিবারের অন্য সদস্যরা—বিশেষ করে আইরিনের ভাইয়েরা—এ সিদ্ধান্তকে সমর্থন করেন এবং শেষ পর্যন্ত বৃদ্ধ শরিফুল ইসলামের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে।

এদিকে, এলাকায় কান পাতলে অন্যরকম গুঞ্জনও শোনা যায়। স্থানীয়দের অনেকেই বলছেন, আসল কারণ ভালোবাসা নয়, বরং টাকার খেলা! শোনা যাচ্ছে, শরিফুল ইসলামের নামে রয়েছে ২-৩ কোটি টাকার সম্পত্তি! কেউ কেউ বলছেন, এই বিয়ের আসল উদ্দেশ্য উত্তরাধিকার লাভ করা! তবে এ বিষয়ে নববধূর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলছেন, এটি প্রকৃত ভালোবাসা, আবার কেউ বলছেন, সম্পত্তির লোভেই বিয়ে।

একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন—

“প্রেম নয়, এটা কৌশলী বিনিয়োগ! কয়েক বছরের মধ্যেই সম্পত্তির মালিকানা পেয়ে যাবে!”

আরেকজনের মন্তব্য—

“টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? এই মেয়ে বেঁচে গেছে, এত সম্পত্তি এখন তার!”

তবে কেউ কেউ আবারএই দম্পতির ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলছেন—

“যদি তারা খুশি থাকে, তাহলে আমাদের বলার কী আছে?”

এই বিয়ে কি প্রকৃত ভালোবাসার গল্প, নাকি শুধুই সম্পত্তির হিসাব? সেটা সময়ই বলে দেবে। তবে একটাই সত্য—এই অসমবয়সী বিয়ে এখন টক অব দ্য টাউন, আর এ নিয়ে বিতর্কের আগুন এখনো জ্বলছে!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১০

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১১

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১২

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৩

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৪

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৫

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৭

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৮

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।