সবুজ প্রান্ত
১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে সেনাবাহিনীর মানবিক সহায়তা: শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে সম্প্রতি কুরআন অপমাননা ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের মানবিক সহায়তা প্রদান করতে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী ।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে, সেনাবাহিনী মংলারগাঁও গ্রামের শতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে, যার মধ্যে ছিল চাউল, ডাল, তেল,চিনি, ময়দা,পেঁয়াজসহ অন্যান্য খাবারের সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন মেজর জাবির আল আসিফ (অধিনায়ক, ৪২ বীর), ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ (৪২ বীর), ওয়ারেন্ট অফিসার শওকত, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্য মাও: আব্দুস সালাম আল মাদানি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য ও দোয়ারাবাজার উপজেলা আমির ডা. হারুনুর রশীদ, এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

মেজর জাবির আল আসিফ জানান, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক সহায়তা প্রদান করে যাবো।”

এছাড়া, স্থানীয় নেতৃবৃন্দ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।