সবুজ প্রান্ত
১০ ডিসেম্বর ২০২৪, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভোক্তাদের সুবিধার্থে পৌরসভা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু হয়েছে ‘ন্যায্য মূল্যের দোকান’। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে স্থানীয় বাসিয়া ব্রিজের উত্তরপাড়ে দোকানটির উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এই দোকানে একজন ক্রেতা ১৬৬ টাকায় ১ লিটার সয়াবিন, ৭১ টাকায় ১ কেজি আলু, ৪৪ টাকায় ১ হালি ডিম, ৮১ টাকায় ১ কেজি পেঁয়াজ এবং ১২৪ টাকায় ১ কেজি চিনি কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামান, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল এবং প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, ‘উপজেলার জনসাধারণ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারেন, সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত সপ্তাহে একদিন এই দোকান খোলা থাকবে এবং পাঁচটি পণ্য সরবরাহ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।