সবুজ প্রান্ত
৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা কোটা পেতে চাচাকে বাবা বানিয়ে পুলিশে চাকরী

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে নিলয় সরকার তার চাচা মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সরকারকে পিতা ও চাচী নিয়তি রাণী সরকারকে মাতা বানিয়ে কোটা সুবিধা নিয়ে চাকরী পেয়েছে বাংলাদেশ পুলিশে। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। বর্তমানে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) তে কর্মরত আছেন।

অনুসন্ধানে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সরকার ও নিয়তি রাণী সরকার দম্পতি মুলত নিঃসন্তান। মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সরকার চতুর মানুষ। তার আপন ভাই নিরঞ্জন সরকারের ছেলে নিলয় সরকারকে নিজের সন্তান বানিয়ে পুলিশে মুক্তিযোদ্ধা কোটায় চাকরী পেতে সহায়তা করেন। ২০২৩ সালের ১ম ব্যাচে কনস্টেবল পদে নিয়োগ হয় নিলয়ের। বর্তমানে তিনি এসএমপি (পিওএম) আলমপুরে কর্মরত রয়েছেন যার বিপি নম্বর ০২২৩২৪৩২০৪। এদিকে, নিখিল সরকারের আরেক সহোদর নিবির সরকারের মেয়ে কাকলী রাণী সরকারকেও মুক্তিযোদ্ধা কোটার সুবিধা দিতে পিতার নাম নিখিল সরকার দিয়ে জাতীয় পরিচয়পত্র করা হয়েছে। কোটা সুবিধার জন্য তার ভাইদের একাধিক সন্তানদের ডকুমেন্টারি পিতা হিসেবে নিখিল বাবুর নাম রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নিলয় সরকার মাধ্যমিকে পড়াশোনা করেছেন তার মামার বাড়ি (নিরঞ্জন সরকারের শ্বশুর বাড়ি) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজে। মামার বাড়ি থেকে পড়াশোনা করার কারণে মানুষ নিলয়কে এলাকায় কম দেখলে তারা জানেন সে নিরঞ্জন বাবুর ছেলে। চতুর নিখিল সরকার লোক জানাজানি হতে পারে এমন ভয়ে নিলয়ের মামার বাড়িতে পড়াশোনা করিয়েছেন যেন তার কাগজপত্রে পিতা কে সেটা কেউ জানতে না পারে। ২০২৩ সালে পুলিশে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের পর মানুষ কিছুটা জানতে পারে চাচাকে পিতা বানিয়ে চাকরি নেয়া হয়েছে। তবুও তার প্রভাবে কেউ মুখ খুলতে সাহস করেনি।
এ বিষয়ে এলাকার একাধিক সচেতন নাগরিক জানান, নিখিল বাবুর কোন সন্তান নেই। তিনি কিভাবে নিলয়কে ছেলে বানালেন আমরা জানিনা। এতোদিন তার ভয়ে মুখ বন্ধ ছিলো সবার। স্থানীয় পঞ্চায়েত ব্যক্তি হরিভক্ত দাস বলেন, নিখিল বাবু আমার আত্মীয়। তিনি নিলয়কে কিভাবে কি করছেন আমরা জানিনা। সে নিখল বাবুর ছেলে নয় নিরঞ্জন বাবুর ছেলে। এটা এলাকার সবাই জানে।
এ বিষয়ে অভিযুক্ত নিলয় সরকার মুঠোফোনে জানান, আমাকে ছোট বেলায় আমার বাবা (নিখিল সরকার) জন্মদাতা পিতা নিরঞ্জন বাবুর কাছ থেকে নিয়ে এসেছে। তবে তার আপন মামার বাড়িতে (নিরঞ্জন সরকারের শ্বশুর বাড়ি) থেকে কেন পড়াশোনা করেছে জানতে চাইলে বলেন, আমার সুবিধার জন্য ওখানে ছিলাম।
মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সরকার বলেন, মুসলিম ও হিন্দু ধর্মে বিধান আছে দত্তক নেয়ার। নিলয়কে আমি দত্তক এনেছি। তবে সরকারী কোন বৈধতা নেই বলেও জানান তিনি। তার একাধিক ভাইয়ের সন্তান নিজের সন্তান বানিয়ে এনআইডি কার্ড করার বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি নন।
এ বিষয়ে আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান জানান, আমি এলাকায় খোঁজ নিয়েছি, তিনি নি:সন্তান। চাকরির বিষয়টা আমি অবগত নই। সিলেটের সিটিএসবি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া উইং মোহাম্মদ সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, এরকম সমস্যা নিয়ে সরকার কাজ শুরু করেছে ইতোমধ্যে। এরপরও আমরা লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।