সবুজ প্রান্ত
৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে চার নারী পেলেন জয়িতা পুরস্কার

বিশ্বনাথ প্রতিনিধি:

‘নারী ও কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথেও ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস’ নানান আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে ‘জয়িতা অনুসন্ধানে বাংলাদেশ’ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে চারটি ক্যাটাগরিতে জয়িতা নারীদের পুরস্কার প্রদান করা হয়।

বিশ্বনাথ উপজেলায় এবার ‘অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন উপজেলার রামপাশা ইউনিয়নের জমসেরপুর (আমতৈল) গ্রামের ওদুদ মিয়া ও ছালাতুন বেগম দম্পতির কন্যা হাকিমা বেগম, ‘দুর্যোগের বিভীষিকা মুছে ঘুরে দাঁড়িয়ে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের নূরুল ইসলাম ও শাহেনা আক্তার দম্পত্তির কন্যা মোছা. রিমা বেগম, ‘সফল জননী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন লামাকাজী ইউনিয়নের মিরপুর গ্রামের আরশ আলীর স্ত্রী বিলকিছ বেগম এবং ‘সমাজ উন্নয়নে নারী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের এখলাছুর রহমানের স্ত্রী হাসিনা বেগম।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। সভা শেষে তিনি চার নারীর হাতে জয়িতা পুরস্কারের স্মারক ও সাটির্ফিকেট তুলে দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

সভায় নিজেদের জীবন সংগ্রামের গল্প শোনান এবারের জয়িতা পুরস্কারপ্রাপ্ত চার নারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১০

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১১

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১২

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৩

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৪

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৬

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৭

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৮

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৯

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।