সবুজ প্রান্ত
২ অক্টোবর ২০২৪, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইছামতি কামিল মাদ্রাসায় মীলাদুন্নবী উপলক্ষে মুবারক র‌্যালি

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার হাবীবিয়া ছাত্র সংসদ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে মুবারক র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
বুধবার বাদ জোহর ঐতিহ্যবাহী ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা প্রাঙ্গন হতে হাজারো ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা) এর শানে বিভিন্ন কালজয়ী নাত গেয়ে মুবারক র‌্যালিটি সিলেট-জকিগঞ্জ মেইন রোড হয়ে কালীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ গলিপথ প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এর আগে দুপুর ১২টা থেকে ইছামতি মাদরাসা মসজিদে র‍্যালীপূর্ব আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনা টিভির উপস্থাপক মুফতি মাওলানা বেলাল আহমদ, ইসলামি বক্তা মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মানিকপুর ইউনিযন আল-ইসলাহ’র সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দীন তাপাদার, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত।
দুইপর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী ও হবিবিয়া ছাত্র সংসদের ভিপি   আহমদ হোসাইন আইমান।
সহকারি অধ্যাপক মাওলানা লতিফ শামীম, হাবীবিয়া ছাত্র সংসদের জিএস মিছবাহ উদ্দিন চৌধুরী ও এজিএস মাজহারুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক  মাওলানা আব্দুল বাছিত, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু হানিফ নায়ীম, অর্থ সম্পাদক হাফিজ শাকির আহমদ, মাওলানা আক্তারুজ্জামান, মাহবুব আলম মারুফ,  মাহফুজুর রহমান, তানজিল আহমদ, প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অন্ধকারে মগ্ন পৃথিবীতে মানবতা ও শান্তির পয়গাম নিয়ে আগমন করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। তাঁর আগমনে আঁধার টুটে উদিত হয়েছিল নতুন সূর্য। সম্প্রীতি আর ভালোবাসার মিশেলে মানুষ পেয়েছিল নতুন পথের সন্ধান। তাই বিশ্বনবীর আগমনের মাসকে সম্মান জানিয়ে, ভালোবাসার প্রকাশ ঘটাতেই নবীর জীবনাদর্শ আলোচনা ও আজকের এই মুবারক র‌্যালি। জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে বিশ্ব নবীর (সা.) উত্তম আদর্শের পূর্ণ অনুকরণ ও অনুশীলন করতে হবে। 
শিক্ষার্থী ইমরান আহমদের কোরআন তেলাওয়াত ও আল মাহবুবের নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে সূচিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী, সহকারী অধ্যাপক (বাংলা)  মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম চৌধুরী, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর,  জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এ করিম, জকিগঞ্জ টিভি’র ডিরেক্টর জামাল আহমদ,  নয়াবাজার হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ফারুক আহমদ, মাদ্রাসার প্রভাষক হেলাল আহমদ, শাহীদুর রহমান, সেলিম রেজা, মোখলেছুর রহমান সুলতান, সহকারী শিক্ষক মাষ্টার মুহি উদ্দিন চৌধুরী,মাষ্টার মনির হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম চৌধুরী, মাষ্টার রায়হানুল কবির, মাওলানা আহমদ আল মাসরুর,  মুন্সীপাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ছাদ উদ্দিন চৌধুরী,মাওলানা ছালিক আহমদ, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন খান, কবি আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান,   হবিবিয়া ছাত্র সংসদের সাবেক  জি এস মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী,  সাবেক ভি’পি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আকবর আহমদ চৌধুরী, সাবেক জি এস মাওলানা আবু সুফিয়ান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, সাবেক সভাপতি আলিম উদ্দিন, সহ সাধারণ মো. খায়রুল ইসলাম, ইছামতি ডিগ্রী কলেজ তালামীযের সাবেক সভাপতি ফয়ছল আহমদ, আল হাবিব, মিনহাজ আহমদ, রাসেল আহমদ, মিজান আহমদ, মারুফ আহমদ, মোফাজ্জল ইসলাম, সুমন আহমদ, হাফিজ আবু বকর, নাঈম আহমদ, রুজেল আহমদ,  কামরুল ইসলাম চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।