সবুজ প্রান্ত
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে বিশ্বনবী (স) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ

ইসলাম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) কে নিয়ে ভারতের বিজেপি সরকারের দুই নেতা কর্তৃক অবমাননাকর মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উদ্দীপ্ত তরুণ সংঘ, কান্দিগ্রাম প্রবাসী সমাজকল্যাণ সংস্থা ও আবাবিল যুব পরিষদের যৌথ উদ্যোগে রবিবার বাদ আসর জকিগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ পুরাতন কোর্ট জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম.এ হক চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি হা. জাবের আহমদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সেলিম আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উদ্দীপ্ত তরুন সংঘের উপদেষ্টা মাও. জয়নুল ইসলাম, সাবেক সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দীক মুরাদী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাদি, সদস্য সাজু আহমদ, নাজির আহমদ আফজল, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। আর ইসলাম হল বিশ্বনবী (সা.) এর আনীত জীবনব্যবস্থা। ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও বিশ্বনবী (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। মুসলমানরা সবকিছু সহ্য করলেও বিশ্বনবী (সা.) এর অবমাননা সহ্য করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।