সবুজ প্রান্ত
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে তালামীযের মুবারক র‌্যালি

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মুবারক র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গন হতে হাজার হাজার ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা) এর শানে বিভিন্ন কালজয়ী নাত গেয়ে মুবারক র‌্যালিটি জকিগঞ্জ উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। শান্তিপূর্ণ র‍্যালী সমাপ্ত করতে পেরে তালামীয নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানান।

এর আগে সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা হলরুমে র‍্যালীপূর্ব আলোচনা সভায় উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সভাপতি মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. এখলাছুর রহমান, আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল বাছিত, তালামীযে ইসলামিয়া’র সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু ছায়িদ আশিক, উপজেলা আল ইসলাহের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ প্রচার সম্পাদক মাও. মো. ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক দায়িত্বশীল জামাল আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, জকিগঞ্জ পৌর আল ইসলাহের সাধারণ সম্পাদক মাও. সেলিম আহমদ, উপজেলা আল ইসলাহ এর সহ সাধারণ সম্পাদক  মাওলানা মো.ফদ্বলুর রহমান, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. ফারুক আহমদ, মাওলানা মো. সাদিকুর রহমান খাদিমানী, আনজুমানে  তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি  মো. আব্দুল মুকিত, সাবেক সভাপতি এহসান মোহাম্মদ শামীম, সাবেক সভাপতি আহমদ আল মনজুর, সাবেক সভাপতি মো. আলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান।
উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ সভাপতি মো. সাদিক আহমদ, মো. জুবের আহমদ, পৌর সহ সভাপতি রাসেল আহমদ, মোশাররফ হোসেন মাহফুজ আহমদ, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা ভিপি মো. সুফিয়ান আলম, পৌর  সাধারণ সম্পাদক মো. দিলশাদ আনোয়ার, উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির,  পৌর সহ সাধারণ সম্পাদক ফাইয়ায মাহমুদ রাইয়ান, আমিনুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক তাহমিদ আহমদ, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, আহমাদুল হক, মিনহাজুল ইসলাম, পৌর প্রচার সম্পাদক মিনহাজ আহমদ নাফিম, উপজেলাসহ প্রচার সম্পাদক কামাল আহমদ, অর্থ সম্পাদক শাকির আহমদ, পৌর অর্থ সম্পাদক নাজির আহমদ, উপজেলা অফিস সম্পাদক মোফাজ্জল আহমদ, সহ অফিস সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, রেহান আহমদ, পৌর সহ অফিস সম্পাদক জুয়েল আহমদ, হাছান আহমদ চৌধুরী, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক হুমায়ুন রশিদ খান, পৌর প্রশিক্ষণ সম্পাদক সাজু আহমদ, উপজেলা  সহ প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, হাসান আহমদ, সাকিব আহমদ, পৌর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, খলিলুর রহমান, আল মাহবুব, পৌর সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, উপজেলা তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল হামিদ,  সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরাফাত হোসেন, সাইফুর রহমান, ফখরুল ইসলাম, পৌর সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আদিল আহমদ, উপজেলা সদস্য আব্দুস সামাদ, আব্দুল আউয়াল, মাহবুবে এলাহী পৌর সদস্য শাকিল আহমদ, মিজানুর রহমান  প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।