সবুজ প্রান্ত
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ৩:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে গ্যাস সঙ্কটসহ ৫ দফা দাবীতে পরিহন ধর্মঘট

গ্যাস লোড সঙ্কট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেট জেলায় আজ বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। গত রোববার নগরীতে একটি মানববন্ধন কর্মসূচিতে এ ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটি। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এ কর্মসূচি থেকে সরে আসেনি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, তেল-গ্যাসে ভরপুর সিলেট। আর সেই সিলেটবাসীকেই বঞ্চিত করা হচ্ছে এ সম্পদ থেকে। এটা সিলেট বিদ্বেষী গভীর ষড়যন্ত্র। এই সমস্যার স্থায়ী সমাধান ও বিভিন্ন সময় গাড়ি পুড়ানো মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করাসহ ৫ দফা দাবিতে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করবেন। প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্তে আমরা অটল রয়েছি। আমরা আর মিথ্যা আশ্বাস বিশ্বাস করবো না, স্থায়ী সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাবো আমরা। দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮ থেকে ২০ দিন পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়িগুলোর চালক। শুধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণরা।
সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতি মাসের শেষদিকে গ্যাস সঙ্কট তীব্র আকার ধারণ করে সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে। প্রায় এক যুগের বেশি সময় ধরে চলছে এ চিত্র। এ কারণে মাসের শেষদিকে এলেই ফিলিং স্টেশনগুলোতে অরাজক অবস্থা দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পান না পরিবহন চালকরা। সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা জানিয়েছেন, লোড না বাড়ানোর কারণে মাসের শেষ ১০ দিন সিলেটের পাম্প মালিকরা চাহিদামতো গ্যাস সরবরাহ করতে পারেন না। এ নিয়ে তারা বার বার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক আবেদন জানালেও কোনো কাজ হয়নি। বরং দিন দিন সঙ্কট আরো তীব্র হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা নিয়মতান্তিকভাবে আন্দোলন শুরু করেন।
মালিকরা জানান, ২০০৭ সাল থেকে সিলেটে সিএনজি ফিলিং স্টেশন থেকে পরিবহনে গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে সিলেট বিভাগে রয়েছে ৫৬টি ফিলিং স্টেশন। গত এক দশক ধরে নতুন কোনো পাম্পের অনুমোদন দেয়া হচ্ছে না। অন্যদিকে বর্তমানে সড়কে গাড়ি বেড়েছে চারগুণ। অথচ ২০০৭ সালের দেয়া লোড দিয়েই গ্যাস সরবরাহ করতে হচ্ছে। তারা জানান, বিক্রয়কারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ প্রতি ফিলিং স্টেশনের মালিকদের জন্য লোড নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে যেসব পাম্প গ্যাস বিক্রি করেন তাদের জরিমানার মুখে পড়তে হয়। এরপর থেকে ফিলিং স্টেশনের মালিকরা লোড বাড়ানোর জন্য বার বার দাবি জানালেও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না।
বাংলাদেশ পেট্রোল পাম্প এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী বলেন, প্রতি মাসের শেষদিকে ফিলিং স্টেশনের মালিকরা আতঙ্কে থাকেন। গ্যাস না পেয়ে অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখান। আমাদের দাবি নতুন করে লোড নির্ধারণ করা হোক। সমন্বয় না করলে ব্যবসায়ীরা আরো বেশি বিপদে পড়বেন।
এমন অবস্থায় যানবহন সংশ্লিষ্টরা প্রতিবাদ মুখর হয়ে উঠেন। তারই ধারাবাহিকতায় স্মারকলিপিসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে সিএনজি গ্যাস মালিকদের লোড বাড়ানোর দাবীর প্রতি সংহতি প্রকাশ করে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা বলছেন, বর্তমানে গ্যাসের তীব্র সঙ্কট চলছে সিলেটে। গত কয়েক বছরে এ সঙ্কট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েক বার করা হয়েছে আন্দোলনও। সবই বিফল। ফলে বাধ্য হয়েই এবার কঠোর আন্দোলনে যাচ্ছেন তারা। এছাড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা। এদুটি প্রধান দাবিসহ ৫ দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন সিলেটের পরিবহন শ্রমিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।