সবুজ প্রান্ত
৯ ফেব্রুয়ারী ২০২৩, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দীস ছাহেব (রহ)-এর ঈসাল সওয়াব সম্পন্ন

বহুবিদ দ্বীনি খেদমতের মাধ্যমে মুহাদ্দিস ছাহেব (রহ) আমাদের মধ্যে যেন জীবিত রহিয়াছেন

আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী

রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ) বহু দ্বীনি খেদমতের মাধ্যমে আমাদের মধ্যে যেন জীবিত রয়েছেন।

তিনি বলেন, মুহাদ্দিস ছাহেব (রহ) অসুস্থ শরীর সত্ত্বেও মুর্শিদ কিবলাহ’র নির্দেশে প্রতি রমজানে ফুলতলীতে ইলমে কেরাতের খেদমত করে গেছেন। তিনি বহু মানুষকে স্নেহ ও মায়া করে ইলমে হাদীস শিক্ষা প্রদান করেছেন। তাঁর সবচেয়ে বড় গুণ হলো ধৈর্যশীল ও মহান ব্যক্তি হওয়া, এবং হুসনে সুলুকে তাঁর তুলনা নেই। এরকম বহুবিধ দ্বীনি খেদমতের মাধ্যমে তিনি আমাদের মধ্যে জীবিত রয়েছেন। হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী গতকাল জকিগঞ্জের রারাই মুহাদ্দিস ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য খলীফা শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রহ)-এর ১ম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
মাহফিল শুরু হয় মঙ্গলবার সকাল ১০ টায় খতমে কুরআন, খতমে বুখারী ও মিলাদ শরীফসহ, মুহাদ্দিস ছাহেব (রহ)-এর বড় ছাহেবজাদা দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাও. আবদুল আউয়াল হেলাল-এর দোয়ার মাধ্যমে। অনুষ্ঠানটি দেশে-বিদেশের বরণ্য আলেম, উলামা, পীর-মাশায়েখ ও শিক্ষাবিদের বক্তৃতার মাধ্যমে ধারাবাহিকভাবে সম্পন্ন হয় এবং ফজরের নামাজের মাধ্যমে সমাপ্ত হয়।

মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন:

      • মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইউসরি রুশদী জাবর আল হাসানী
      • হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী
      • ভারতের উজানডিহীর পীরছাহেব সৈয়দ মোস্তাক আহমদ আল-মাদানী, সৈয়দ জুনাইদ আহমদ মাদানী
      • লন্ডনের দারুল হাদীস লতিফিয়ার গভর্ণিং বডির চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল
      • অস্ট্রেলিয়ার প্রফেসর ড. আহমদ আনিসুর রহমান
      • আনজুমানে আল-ইসলাহ’র মহাসচিব মাও. একেএম মনোহর আলী
      • আমেরিকা প্রবাসী শায়খ আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা
      • জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক হাফিজ মাও. মারজান আহমদ চৌধুরী ফুলতলী
      • সায়্যিদ মুরাদ আহমদ মাদানী, ভারত
      • সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী
      • তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ
      • সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ
      • রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মুফতি শিহাব উদ্দীন আলিপুরী
      • মুফতি বেলাল আহমদ, সিলেট
      • জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী
      • গাছবাড়ী জামেউল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও. বশির উদ্দীন
      • কালীগঞ্জ বাজার মসজিদের খতীব মাওলানা ক্বারী আজিজুর রহমান
      • দারুন নজাত কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ফরিদ
      • সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবু জাফর মোঃ নোমান
      • লন্ডন প্রবাসী মুফতি মোহাম্মদ এহসান
      • থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. শিহাবুদ্দীন খাদিমানী
      • মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ইয়াসিন

মাহফিলে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।