সবুজ প্রান্ত
১০ অগাস্ট ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৭ ফেব্রুয়ারির চেয়েও শক্তিশালী জবাব দেয়া হবে : পাকিস্তান সেনাবাহিনী

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
কাশ্মীরে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করা হলে তার কড়া জবাব দেয়া হবে বলে ভারতকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক জেনারেল আসিফ গফুর ভারতকে এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, কাশ্মীরে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হয়, তাহলে তার জবাব পাক সেনাবাহিনী গত ২৭ ফেব্রুয়ারির চেয়েও শক্তিশালী উপায়ে দেবে। ফেব্রুয়ারিতে সীমান্ত রেখা লঙ্ঘন করে ভারতের ভেতরে ঢুকে পাকিস্তান বিমানবাহিনী গোলাবর্ষণ করে। এছাড়া ভারতীয় যুদ্ধবিমান দুটি মিগ-২১ যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত ও একজন ভারতীয় পাইলটকে আটক করে। সেই ঘটনার কথা স্বরণ করে দিয়ে পাক এই সেনা জেনারেল নতুন করে হুমকি দিলেন চিরবৈরী এই প্রতিবেশিকে।

বৃহস্পতিবার রাতে একাধিক টুইটে পাক সেনাবাহিনীর প্রধান এই মুখপাত্র বলেন, দশকের পর দশক ধরে কাশ্মীরিদের সাহসী লড়াই হাজার হাজার সেনা দিয়ে দমন করতে ব্যর্থ হয়েছে ভারত। বর্তমান উদ্যোগও সফল হবে না তাদের।

ভারতীয় সেনাবাহিনীর চিনরের কমান্ডার জেনারেল কানওয়াল জিৎ সিং ঢিলন বলেন, অধিকৃত কাশ্মীর উপত্যকায় শান্তি বিঘ্নকারীদের ওপর নজর রাখছে ভারত। উপত্যকায় পাক সেনাবাহিনী ও পাকিস্তান সব সময় শান্তি ও স্থিতিশীলতা নষ্টের পায়তারা করছে বলেও এক টুইট বার্তায় অভিযোগ করেন তিনি।

তার এই অভিযোগকে চিরাচরিত মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছেন আসিফ গফুর। অধিকৃত জম্মু-কাশ্মীরে অনিশ্চিত পরিস্থিতি ও ভারতীয় নৃশংসতা থেকে বিশ্বের নজর অন্যদিকে সরিয়ে নিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে বলে মন্তব্য করেন আসিফ গফুর। তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গণমাধ্যম ঢুকতে পারছে না। কিন্তু আজাদ জম্মু-কাশ্মীর বিদেশি গণমাধ্যমের জন্য উন্মুক্ত। পছন্দ অনুযায়ী আজাদ কাশ্মীরের যেকোনো জায়গায় ভারত এবং পাকিস্তানে নিয়োজিত জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপের সদস্যরা যেতে পারেন।

সুত্র: ডন, পাকিস্তান টুডে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।