সবুজ প্রান্ত
২৫ জুলাই ২০১৯, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে ভারত

বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩০ বাংলাদেশীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে এসব বাংলাদেশীকে হস্তান্তর করা হয়। ভারতের করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবজিত নাথ ও ইন্সপেক্টর আব্দুল ওয়াকিল তাদেরকে জকিগঞ্জ ইমিগ্রেশন অফিসার এসআই রফিকুল ইসলাম ও জকিগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।

ফেরত পাঠানো ৩০ বাংলাদেশী হলো কক্সবাজারের নুরুল আলম (৩২), আরিফুল হাকিম (৩৮), বগুড়ার আবুল কালাম আজাদ (৩৩), ব্রাহ্মবাড়ীয়ার ওয়াহিদুল হক (৩৫), নাটোরের বাবুল সর্দার (৫২), ইউনুছ আলী (৩১), কুমিল্লার মোহাম্মদ জাবেদ (৪৮), মুমিন আলী (৩৭), কার্তিক চন্দ্র শীল (৪৮), আবুল খায়ের (৩০), ফরিদপুরের মোজাহার মোল্লা (৩৯), সাহেলা আক্তার (২৩), কুড়িগ্রামের সাদ্দাম হোসেন (২৩), জাহাঙ্গির আলম (২৭), পাবনার ফজর আলী মোল্লা (৩৭), সাতক্ষিরার আজবাহার পিয়াদা (৬৫), চাঁদপুরের নুর মোহাম্মদ গাজী (৫৫), নেত্রকোনার সুচিত্রা বিশ্বাস (৪৩), আবুল কাশেম (৫০), ময়মনসিংহের আসমা বেগম (৩৭), সিলেটের আব্দুল কুদ্দুস (৪৫), খাগড়া ছড়ির নুরুল আমিন (৩০), জামালপুরের চাঁন্দ মিয়া ওরফে কাওছার আহমদ (৪৯), পঞ্চগড়ের ইলিয়াছ আহমদ (৩০), জাহাঙ্গির আলম (৩৩), দিনাজপুরের জাহাঙ্গির আলম সম্ভু (৩৭), সুনামগঞ্জে লক্ষন চক্রবর্তী (২৭), খুলনার আবুল কালাম মোল্লা (৪৯), চুয়াডাঙ্গার মোহাম্মদ আব্দুল্লাহ (৪৬), চট্টগ্রামের আশীষ দাস (৫১)।

সাজা ভোগকারী নেত্রকোনার আবুল কাশেমের মা হাসিনা বেগম, বড় ভাই জয়নাল আবেদীন জানান ৬ বছর আগে আবুল কাশেম নিখোঁজ হন। আমরা তাঁর আশা ছেড়েই দিয়েছিলাম। সরকারের তৎপরতায় তাকে ফেরত পেয়ে আমরা খুবই আনন্দিত।

ভারতের গোয়াল পাড়া কারাগারে সাজা ভোগকারী কুমিল্লার আবুল খায়ের বলেন, সখের বশে অবৈধভাবে ভারত ঘুরতে গিয়ে জীবনের দীর্ঘ সময় নষ্ট করেছি। আমি যে ভুল করেছি অন্য কেউ যেন এমন ভুল না করে।

জামালপুরের চাঁন্দ মিয়ার বড় ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল মান্নান ৭ বছর পরে ছোট ভাইকে কাছে পেয়ে যার পর নাই খুশি। অবৈধভাবে কেউ প্রবাসে গিয়ে নিখোঁজ হলে পরিবারে দুঃখের সীমা থাকে না।

হস্তান্তর প্রক্রিয়া শেষে ভারত ফেরত প্রত্যেককে তাদের স্বজনদের কাছে সমঝিয়ে দেয় পুলিশ। স্বজনদের কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ভারত থেকে ফেরত পাঠানো বাংলাদেশীরা ২ থেকে সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেছেন। আটককৃতদের সঠিক নাম পরিচয় না থাকার কারণে অনেকে দীর্ঘদিন সাজা ভোগ করেছেন। পরবর্তীতে ভারতীয় হাই কমিশনের মাধ্যেমে নামপরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।