আবু তাহের, গোলাপগঞ্জ প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

‎দীর্ঘদিন পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন।
‎আজ সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বর্তমানে চলমান রয়েছে। এবারের নির্বাচনে মোট ৮৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮১ জন সাংবাদিক ভোট দিয়েছেন। একজন ভোটার প্রবাসে অবস্থান করছেন এবং বাকি রয়েছে আর দুটি ভোট। ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৬ জন প্রার্থী।

‎নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
‎নির্বাচন পরিদর্শন করতে ভোটকেন্দ্রে এসেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ ছাড়া বিভিন্ন আইনজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক ও সদস্যরা উপস্থিত রয়েছেন।

‎দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে গোলাপগঞ্জের স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে শিগগিরই ক্লাবটির নতুন নেতৃত্ব নির্ধারিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

১

সুলতানপুর ইউপির আনন্দপুর রাস্তা প্রকল্প নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’: চেয়ারম্যান রফিকুল ইসলাম

২

বড়লেখায় আল হেরা একাডেমির প্রাথমিক শাখায় ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ

৩

তাহিরপুরে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত,সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

৪

গ্রাম আদালত সক্রিয় হলে প্রান্তিক মানুষের বিচারিক সেবা সহজ হবে

৫

মাগুরায় এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা, সত্যতা নিশ্চিত করলেন ডিজিএম

৬

সিলেট সদরের দুই ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউএনডিপির কর্মকর্তারা

৭

শেষ রাতে কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র, অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

৮

বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ‎

৯

কুলাউড়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১০

জকিগঞ্জ সরকারি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন

১১

‎গোলাপগঞ্জে তেল চুরির অভিযোগে শিক্ষক উজ্জ্বল কুমার কে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

১২

গোলাপগঞ্জে প্রবাসীদের অর্থায়নে টিউবওয়েল স্থাপন

১৩

গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়েই মিলবে দ্রুত বিচার : জেলা প্রশাসক 

১৪

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

১৫

পুসাগ গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন

১৬

জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের

১৭

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সিলেটেও বাড়ল বাসভাড়া

১৮

বীরশ্রীর প্রতিটি বাজারে লাইটিং, ফ্রি জন্মনিবন্ধনের ঘোষণা জাহেদ ফারহানের

১৯

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।