মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিজ্ রিপামনি দেবীর সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার ২৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক,ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎মতবিনিময় সভায় নবাগত ইউএনও মিজ্ রিপামনি দেবী বলেন,তাহিরপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষের জীবনমান উন্নয়ন,পর্যটন,শিক্ষা,কৃষি ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করতে চাই। সরকারি সেবা যেন সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে পান,সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এ জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

‎তিনি আরও বলেন,তাহিরপুরের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানতে সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে চাই। কোনো সমস্যা নিয়ে মানুষ যেন প্রশাসনের কাছে আসতে দ্বিধাবোধ না করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাহিরপুরকে আরও সুন্দর ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

‎তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, তাহিরপুর ভাটি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার মানুষের জীবন-জীবিকা হাওর, কৃষি ও পর্যটননির্ভর। নবাগত ইউএনও মহোদয়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা। জনগণের কল্যাণে প্রশাসনের যেকোনো উদ্যোগে জনপ্রতিনিধি হিসেবে আমরা সহযোগিতা করব।

‎তিনি আরও বলেন,তাহিরপুরের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রয়েছে। বিশেষ করে যোগাযোগ,হাওরের কৃষি, শিক্ষা,স্বাস্থ্য ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করলে এসব সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব।

‎সভায় বক্তারা তাহিরপুরের হাওর রক্ষা, পর্যটন উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নবাগত ইউএনওর দৃষ্টি আকর্ষণ করেন।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু,উপজেলা বিএনপি আহব্বায়ক বাদল মিয়া, বীর মুক্তিযোদ্ধা হারুন ওর রশীদ,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার,যুবদল আহব্বায়ক এনামুল হক এনাম,সাংবাদিক এমএ রাজ্জাক স্বাধীন, রাজু আহমেদ রমজান,রোকন উদ্দিন,মুরাদ মিয়া,আহমেদ কবির,শামসুল আলম আখঞ্জী টিটু,জাহাঙ্গীর আলম,যুবদল যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর আলম,জাহাঙ্গীর আলম(দুই)মিজানুর রহমান,নূর মিয়া, ছাত্রদল নেতা ওহি,সজীব,প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১০

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১১

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১২

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৩

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৪

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৫

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৬

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৭

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৮

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৯

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।