সবুজ প্রান্ত প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছিলেন সুনামগঞ্জের দোয়ারাবাজারের মোরশেদ আলম ও খোরশেদা বেগম। কিন্তু শেষ পর্যন্ত আট মাসের ছেলে আয়ানকে হারিয়েছেন তারা। শনিবার দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

আয়ানের বাবা-মায়ের অভিযোগ, ছেলের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো আইসিইউ শয্যা পাওয়া যায়নি। তাদের দাবি, প্রয়োজনের সময় আইসিইউতে নেওয়া গেলে হয়তো শিশুটিকে বাঁচানো সম্ভব হতো।

শিশুটির মৃত্যুর পর হাসপাতাল প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন মা খোরশেদা বেগম। বুক চাপড়ে আহাজারি করতে করতে তিনি বলেন, “ও আল্লাহ গো, আমার বাচ্চা কোথায় গো, ও আল্লাহ। আমার কলিজা ছাড়া আমি বাঁচতাম না। আমার বুক খালি করছে, আমি বিচার চাই।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আমার সন্তানকে তারা দেখছে না গো, এসে চিকিৎসা করছে না। তারা দেখেনি।”

এর আগে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আয়ানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন তার বাবা-মা। সেখানে আইসিইউ সুবিধা না পাওয়ায় পরে তারা শিশুটিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যান।

মোরশেদ আলম বলেন, হাসপাতালে পৌঁছানোর পর তাদের অক্সিজেনের ব্যবস্থা করতে বলা হয়। পরে শিশুটির আইসিইউ প্রয়োজন হলেও শয্যা পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর আয়ানের মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, শিশুটি মারা যাওয়ার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “রোগী মারা যাওয়ার পরই কীভাবে আইসিইউতে শয্যা খালি হলো?”

তবে পরিবারের এই অভিযোগের সঙ্গে একমত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন, আয়ান যখন হাসপাতালে আসে, তখন আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। তাকে জরুরি বিভাগে রেখে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পরে আইসিইউতে থাকা একজন রোগীকে ওয়ার্ডে স্থানান্তর করা হলে একটি শয্যা খালি হয়। এরপর আয়ানকে আইসিইউতে নেওয়া হয়। তবে সেখানে নেওয়ার প্রায় আধা ঘণ্টা পরই শিশুটির মৃত্যু হয় বলে জানান তিনি।

মিজানুর রহমানের দাবি, শিশুটিকে ওসমানী হাসপাতাল থেকে লিখিত অনুমোদন ছাড়াই সরাসরি শহীদ শামসুদ্দিন হাসপাতালে আনা হয়েছিল এবং তখন তার অবস্থা গুরুতর ছিল। আইসিইউ শয্যার জন্য হাসপাতালগুলোর চিকিৎসকদের মধ্যে আগে থেকেই যোগাযোগের প্রয়োজন হয় বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১০

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১১

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১২

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৩

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৪

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

১৬

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

১৭

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

১৮

সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে ফের বিদেশি ফ্লাইট চালু করছে সালামএয়ার

১৯

জকিগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।