
নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতকরণে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে জকিগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও মা-মনি মহিলা উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় এসডিএস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুমন কান্তি শর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। মা-মনি মহিলা উন্নয়ন সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন আছিয়া বেগম ও শাকিলা ফেরদৌস সাকি।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জৈবিক উপাদানের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে নারী কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তারা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্টসহ অন্যান্য পরিবেশবান্ধব উপাদান ব্যবহারে নারী কৃষকদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ২২ জন কৃষিজীবী নারী অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা জৈব কৃষির প্রসার, নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।