
সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী উত্তর বাজারে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই )সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। নিহত শিশু গাছবাড়ী বাজারের সাবেক পাহারাদার আহমদ আলীর ছেলে। বয়স ৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়,অসতর্কতাবশত শিশুটি বাজারের একটি ঢাকনাহীন ময়লার ট্যাংকি অর্থাৎ টয়লেটের ট্যাংকির কাছে যায়। এসময় পা পিছলে সে ট্যাংকির ভেতর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে এখনও থানা থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।