সবুজ প্রান্ত প্রতিবেদক
৫ জুলাই ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

সিলেটে যোগদানের পর প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের কথা ছিল নতুন ডিসির, যার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে ঢাকার বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়েছে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসানকে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের আকস্মিক নির্দেশনায় তার এই যোগদান স্থগিত হওয়ায় সিলেটের শীর্ষ প্রশাসনিক পদটি নিয়ে সাময়িক জটিলতা তৈরি হয়েছে। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিলেটের নিয়োগে কোনো সমস্যা নেই, বরং একই প্রজ্ঞাপনে থাকা কুমিল্লার ডিসি নিয়োগের জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎গত ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। একই আদেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বুধবার দুপুরের ফ্লাইটে মু. রেজা হাসানের সিলেটে পৌঁছানোর কথা ছিল এবং সে অনুযায়ী সিলেট জেলা প্রশাসন তাকে বরণ করার সব প্রস্তুতিও সেরে রেখেছিল। কিন্তু ফ্লাইট ছাড়ার ঠিক আগমুহূর্তে জনপ্রশাসন সচিবের ফোন পেয়ে তিনি বিমানবন্দর থেকে মন্ত্রণালয়ে ফিরে যান।

‎মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে, কুমিল্লার নতুন ডিসি হিসেবে মনোনীত রোজী আক্তারের অতীতের কিছু প্রশাসনিক কর্মকাণ্ড ও অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্ক তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সরকার শেষ মুহূর্তে বুধবারের ওই বদলি আদেশটি কার্যকর না করার সিদ্ধান্ত নেয়। যেহেতু একই প্রজ্ঞাপনে দুই জেলার ডিসি নিয়োগের আদেশ জারি হয়েছিল, তাই প্রশাসনিক নিয়ম অনুযায়ী মু. রেজা হাসানের সিলেটে যোগদানও সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।

‎যোগদান স্থগিত হওয়ার বিষয়ে জানতে চাইলে মু. রেজা হাসান গণমাধ্যমকে বলেন, জনপ্রশাসনমন্ত্রী তাকে আপাতত মন্ত্রণালয়ে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন। পরবর্তী নির্দেশনা পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। এদিকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জানান, ১ জুলাই নতুন ডিসি স্যারের কুমিল্লা থেকে সিলেটে আসার কথা ছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে তিনি আসছেন না। কবে আসবেন, তা পরবর্তীতে অবহিত করা হবে।

‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কুমিল্লার জন্য নতুন জেলা প্রশাসক চূড়ান্ত করে দ্রুতই সংশোধিত আদেশ জারি হতে পারে। এরপরই মু. রেজা হাসান সিলেটে এসে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, গত ২১ জুন সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে পদটি শূন্য রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১০

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১১

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১২

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৩

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৫

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৬

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৮

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৯

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।