স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের পাথর কোয়ারি সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা সরকারের

সিলেটের পাথর কোয়ারিগুলোতে আবারও প্রাণ ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে এবং আদালতের নির্দেশনা মেনে সিলেট ও সুনামগঞ্জের কোয়ারিগুলো সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।




‎স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোয়ারিগুলোর বর্তমান পরিস্থিতি যাচাই ও কারিগরি দিক পর্যালোচনার জন্য সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপক, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিচালক, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং দুই জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাখা হয়েছে। কমিটি মূলত সরেজমিনে সীমান্ত এলাকার নদীগুলো পরিদর্শন করে দেখবে কোথায় পাথর জমার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কিংবা নদীভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে।




‎বৈঠক সূত্রে জানা গেছে, পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত জাফলংয়ের মতো পরিবেশগত সংকটাপন্ন এলাকাগুলো আপাতত ইজারা প্রক্রিয়ার বাইরে থাকছে। তবে বিছানাকান্দি বা ভোলাগঞ্জের মতো এলাকাগুলোতে পর্যটন সুবিধা ঠিক রেখে কীভাবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে পাথর আহরণ করা যায়, সে বিষয়ে কমিটি সুপারিশ দেবে। এ ছাড়া পাথর লুটপাট বা কোনো ধরনের দুর্বৃত্তায়ন ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


‎আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, পাথর কোয়ারি নিয়ে উচ্চ আদালতে কিছু মামলা ও রায় বিচারাধীন রয়েছে। এই আইনি জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই জেলা প্রশাসককে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেবে।

‎আগামী ৩১ মে’র মধ্যে গঠিত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে জুন মাসের প্রথম সপ্তাহে সরকার পুনরায় বৈঠকে বসবে এবং তখনই পাথর কোয়ারি চালুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।