শাহ্ মাশুক নাঈম
১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ভাইস চেয়ারম্যান পদে আল ইসলাহর সমর্থন পেলেন আব্দুল বাছিত খান

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট নগরীর সোবহানীঘাটে সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।

‎আঞ্জুমানে আল ইসলাহ জানায়, আসন্ন উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে সংগঠনের একক ও মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

‎মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, “এখলাসপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে এবং দেশের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রিয় মুর্শিদের আদর্শ অনুসরণ করে সামাজিক উন্নয়নে এগিয়ে আসা সময়ের দাবি।”

‎দোয়ারাবাজারের জনমত ও সংগঠনের স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতেই আব্দুল বাছিত খানকে সমর্থন দেওয়া হয়েছে উল্লেখ করে ফুলতলী আরও বলেন, ভোটারদের নিকট তাকে আদর্শিকভাবে উপস্থাপন করতে হবে। সভা শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ এবং নির্বাচনী সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

‎সমর্থন পাওয়ার পর মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের পূর্ণ সমর্থন আমার জন্য অত্যন্ত গর্বের ও দায়িত্বের বিষয়। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে দোয়ারাবাজার উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করে যাব। বিশেষ করে শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ উপজেলা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

‎তিনি আরও যোগ করেন, “নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহসভাপতি মাওলানা মাহমুদুর রহমান আজাদ, অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম, দোয়ারাবাজার পূর্ব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুছ এবং পশ্চিম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আসাদুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সভায় বক্তারা যোগ্য ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।