স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বর্ণিল আয়োজনে ১২৬ অসহায় ও এতিম জুটির গণবিবাহ ‎

সিলেটে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে একসঙ্গে ১২৬ জন অসহায় ও এতিম তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন হয়েছে। কোনো খরচ ছাড়াই আয়োজিত এই বিয়ের মাধ্যমে নতুন জীবনের স্বপ্নপূরণ হলো ১২৬টি জুটির।




বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎আয়োজক সূত্রে জানা গেছে, অর্থাভাবে যেসব তরুণ-তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়ের সুযোগ পাচ্ছিলেন না, মূলত তাদের জন্যই এই মানবিক উদ্যোগ। মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সাজসজ্জা ও আবহ ছিল অত্যন্ত আড়ম্বরপূর্ণ, যা উপস্থিত অতিথিদের নজর কেড়েছে।



‎বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। এসব উপহারের মধ্যে ছিল খাট, বালিশ, তোশক ও পোশাকসহ সংসার শুরু করার প্রয়োজনীয় সব উপকরণ। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, যৌতুকবিহীন এই গণবিবাহ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে এবং সুবিধাবঞ্চিত মেয়েদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে।
‎ডা. রেদওয়ানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী,এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।

এছাড়াও সিডস অব সাদাকাহর পক্ষে বক্তব্য দেন জয়নুল আবেদীন রুহেল ও আবুল খায়ের ।
‎অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নবদম্পতি ও তাদের স্বজনদের চোখে ছিল আনন্দের অশ্রু। ‘সিডস অব সাদাকাহ’-এর প্রধান মো. জয়নুল আবেদিন জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১০

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১১

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১২

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৩

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৪

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৬

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৭

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৮

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৯

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।