সবুজ প্রান্ত প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের মানিকপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী জুবায়ের আহমদের প্রতি এলাকাবাসীর সমর্থন ঘোষণা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সিলেটের জকিগঞ্জে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় উপজেলার ০৯নং মানিকপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমাজসেবক মাওলানা জুবায়ের আহমদের পক্ষে সমর্থন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে তার প্রতি এই সংহতি প্রকাশ করা হয়।

‎আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে মানিকপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের বাসিন্দারা অংশ নেন। ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) জুনায়েদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাস্টার এমাদ উদ্দিন চৌধুরী, মাস্টার অনুকূল দাস, ইউপি সদস্য আব্দুল কাদির, ডাক্তার শংকর দাস এবং মাওলানা আব্দুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বক্তারা বলেন, “মাওলানা জুবায়ের আহমদের মতো যোগ্য, সৎ ও শিক্ষিত নেতৃত্বই মানিকপুর ইউনিয়নের উন্নয়নের জন্য প্রয়োজন। দল-মত নির্বিশেষে আমরা তাঁকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”

‎উল্লেখ্য, জুবায়ের আহমদ জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের সুপরিচিত ‘সোবহানীয়া ফার্মেসি’র স্বত্বাধিকারী। স্থানীয় সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের নিবিড় যোগাযোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নির্বাচনী মাঠে তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মাওলানা জুবায়ের আহমদ বলেন, “এলাকাবাসীর এই অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের দোয়া ও সহযোগিতা সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১০

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১১

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১২

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৩

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৪

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৫

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৭

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৮

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।