মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুর উত্তর ইউনিয়নে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে শুক্রবার (৬ফেব্রুয়ারী) সকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে একটি পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ পথ সভাতে হাজির ছিলেন হাজারো উপরে কর্মী সমর্থিত সাধারণ জনগণ এবং শ্রীপুর উত্তর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সাবেক আহবায়ক কমিটির সদস্য মো. সুলেমান হোসেন, সুনামগঞ্জ জেলা কৃষকদল নেতা ফেরদৌস আলম আখঞ্জী, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলী,উপজেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো.খসরুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ আব্দুস সামাদ মুন্সি,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, সেচ্ছাসেবক নেতা সাফাকুল ইসলাম আফজাল।

এছাড়া,উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম,শ্রীপুর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও(সাবেক)ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার,ইউনিয়ন বিএনপি সদস্য শামসুল হক, ইউনিয়ন বিএনপি নেতা শামসুদ্দিন ডাক্তার,হাজী মো.নজমুল হক, বিএনপি নেতা সবুজ আলম,শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো.জিয়াউর রহমান আখঞ্জী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জুবায়ের আলী আহমেদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ, ছাত্রদল নেতা খলিল তালুকদার,প্রমুখ।

সুনামগঞ্জ-১ বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল প্রধান অতিথির বক্তব্যে বলেন,ধানের শীষ হলো গণতন্ত্রের প্রতীক, ন্যায়ের প্রতীক। তাই ধানের শীষ বিজয়ী হলে এদেশের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবেন। সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”

তিনি আরো বলেন, আমার বৈষম্যহীন মানবিক তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর গড়ার পরিকল্পনা রয়েছে। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, বেকারত্বমুক্ত করতে চাই।”

কামরুজ্জামান আরও বলেন,প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে আমরা ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চাই। উন্নয়ন,অগ্রযাত্রার জন্য আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষে ভোট দিন।”

এসময় শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে পথসভাকে সফল ও সার্থক করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।