সবুজ প্রান্ত
৮ অগাস্ট ২০১৯, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসা না ছাড়লে পরিণতি হবে ভয়াবহ : জকিগঞ্জে পুলিশ সুপার ফরিদ উদ্দীন

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গি বিরোধী, ডেঙ্গু ও গুজব প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, সমাজ থেকে মাদক বন্ধ করতে হলে পরিবার থেকে সচেতনা তৈরী করতে হবে। যারা ধর্মকে বিশ্বাস করে তারা কখনোই মাদকের সাথে জড়িত থাকতে পারেনা। জকিগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ নিয়ে নবাগত ওসিকে এ উপজেলায় নিযুক্ত করা হয়েছে। পুলিশের পক্ষে একাই মাদক নির্মূল করা সম্ভব হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জকিগঞ্জ অচিরেই মাদক মুক্ত হবে। মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। আজকের পর থেকে কেউ জকিগঞ্জে মাদক ব্যবসা করলে তার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। থানায় মামলা রেকর্ডের জন্য জনপ্রতিনিধি ও রাজনীতি বিদদের তদবিরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন ঘটনা ঘটলে পুলিশ তদন্ত করে সত্যতা পেলে সাথে সাথে মামলা রেকর্ড করতে হবে। জিডি করতে বিলম্ব করা যাবেনা। টাকা ছাড়াই জিডি নিতে হবে।

তিনি আরও বলেন, একটি বিশেষ মহল সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করে ব্যর্থ হয়ে নানা ধরণের গুজব ছড়াচ্ছে। প্রতিটি গুজবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সাধারণ মানুষ সে বিষয়ে সর্তক থাকতে হবে। কখনো আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশের কাছে তাকে তুলে দিন। ফেসবুকে কেউ বিভ্রান্ত ছড়ালে সাথে সাথে পুলিশকে জানান। পুলিশ অপপ্রচারকারীকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে। কেউ আপোষ যোগ্য অপরাধ করলে প্রথমেই বিষয়টি আপোষ করা ঠিক হবেনা। অপরাধী প্রাথমিকভাবে কিছুটা শাস্তি পেলে ভবিষ্যতে আর অপরাধে জড়াবেনা।

তিনি বলেন, ডেঙ্গু মশা নিয়েও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু মশা থেকে রেহাই পাওয়া যাবে। বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে পানি ও ময়লা জমে থাকলে ডেঙ্গু মশা জন্ম নিবে। এ ব্যাপারে সবাই সতেচন হলে ডেঙ্গু মশা প্রতিরোধ করা সম্ভব। বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ সোনারবাংলা কনফারেন্স হলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের সভাপতিত্বে ও জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার সৈয়দ ইমরোজ তারেকের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার উপরোক্ত কথাগুলো বলেন।

এরআগে উপস্থিত সর্বস্থরের বিপুল সংখ্যক ব্যক্তিকে মাদকের বিরুদ্ধে আপোষহীন থাকতে ও আইন শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ করেন।

শুরুতে স্বাগত বক্তব্য দেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মাসুক উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়রম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর।

অন্যদের মধ্যে বক্তব্য দেন  পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, খলাছড়া ইউপি চেয়ারম্যান কবির আহমদ,  সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, রিপন আহমদ, ইউপি মেম্বার এসোসিয়শনের সভাপতি সফিউল আলম মুন্না, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক ভিবাকর দেশমূখ্য, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী।

সভায় দর্শক সারিতে থাকা কয়েকজনের অনুভূতি ও সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন পুলিশ সুপার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১০

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১২

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৩

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৪

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৫

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৬

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৮

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৯

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।