সবুজ প্রান্ত
৪ সেপ্টেম্বর ২০১৯, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তান আসছেন আরব আমিরাত ও সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। তারা এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর ফলে আজ বুধবার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে আসছেন সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। একদিনের এ সফরে তারা পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষ কাশ্মীর সেলের উদ্বোধনী বৈঠকে যোগ দেয়ার আগে পার্লামেন্ট হাউজে সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবেইর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের আজকের সফর প্রসঙ্গে তিনি বলেন, ইসলামিক সহযোগিতা বিষয়ক সংগঠন ওআইসির এই দুই মূল দেশের প্রতিনিধিরা বুধবার ইসলামাবাদে আসছেন। এ বিষয়ে আমরা ওই দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, আসছেন।

শাহ মেহমুদ কুরেশি বলেন, এই দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সামনে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ও কাশ্মীরে ভারতের সর্বশেষ কর্মকাÐের বিষয় তুলে ধরা হবে। এখনও কাশ্মীর অব্যাহত কারফিউয়ের মধ্যে রয়েছে। গত কয়েকদিনে এই দুটি দেশের ক্রাউন প্রিন্সদের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারই ফল হিসেবে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে আসছেন। এর আগে সউদী আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সি রিপোর্ট করে যে, আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইমরান খান ও সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।