সবুজ প্রান্ত
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলছাত্র মুসরাফ হত্যাকান্ডে ক্ষোভে উত্তাল জকিগঞ্জ

জকিগঞ্জে স্কুলছাত্র মুসরাফ হত্যাকান্ডের প্রতিবাদে ফুসে উঠেছে বিক্ষোদ্ধ জনতা। নির্মম এই হত্যাকান্ডের এত দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামীকে গ্রেফতার করতে পারে নি প্রশাসন। রবিবার বিকাল ২টার সময এমএ হক চত্তরে মুসরাফ হত্যান্ডের প্রতিবাদে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহন করে। মানববন্ধনে নিহত মুসরাফের মা, বোন ও চাচা শামীম আহমদ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ে মধ্যে স্কুলছাত্র মুসরাফ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি আলি আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলুর পরিচালনা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রৌশন শ্যামলী, জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল গনি, প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান, মনোরঞ্জন মনি, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিছবাহ, সহ সাধারণ সম্পাদক মিল্টন রায়, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন মনই, ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক বাছিত তালুকদার, সিলেট জেলা ছাত্রলীগ নেতা বাবর হোসাইন চৌঃ, মোসারারফের চাচা শামিম আহমদ চৌঃ, এওলাসার সমাজ কল্যাণ সংস্থা সাবেক সভাপতি এমদাদুল হক চৌঃ, সহ সাধারণ সম্পাদক আব্দুল লতীফ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, জকিগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুস সবুর, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কদ্দুস,রতনগঞ্জ এলাকার তাজুল ইসলাম, কৃষক লীগ সেক্রেটারি বেলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি জকিগঞ্জের গোলাম মোস্তাফা একাডেমির ৮ম শ্রেণির ছাত্র মুসরাফ হোসেন বাড়ি থেকে বের  হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের ঈদগাহে একটি ওয়াজ মাহফিল গেলে সেখান থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে তার বাবা তিনদিন পর জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৬ দিন পর জকিগঞ্জের কুছিরখালে মুসরাফের অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে মুসরাফের চাচা শামীম আহমদ গিয়ে লাশটি সনাক্ত করেন। গতকাল শনিবার দুপুরে মুসরাফের পিতার সাথে সাক্ষাৎ দ্রুত সমযের মধ্যে প্রকৃত আসামীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশ দেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১০

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১১

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১২

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৩

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৪

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৫

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৬

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৭

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৮

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৯

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।