সবুজ প্রান্ত
৪ সেপ্টেম্বর ২০২৪, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে মাযার যিয়ারতের মাধ্যমে ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ১১ রবিউল আউয়াল সিলেট নগরীতে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ০৪ সেপ্টেম্বর, বুধবার, বাদ আছর সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনী (র.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে র‌্যালি বাস্তবায়ন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যিয়ারত কর্মসূচিতে মুনাজাত পরিচালনা করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ছাহেবজাদা ও সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সিলেটের অধ্যক্ষ হযরত মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ও র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মারুফ আহমদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ইমাদ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও র‌্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান সাকের, কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মুসলেহ উদ্দীন কাওছার, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবায়দুর রহমান শাহান, মো. ছাদেকুর রহমান, কেন্দ্রীয় সদস্য গাউছুল আলম, এম. শামস উদ্দীন, সিলেট মহানগরীর সভাপতি ও র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হুসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন, সিলেট মহানগর আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জইন উদ্দিন, সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসেন সামাদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সিলেট মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।