সবুজ প্রান্ত
১ অক্টোবর ২০২৪, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে মহানবী (স) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জকিগঞ্জে তালামীযের বিক্ষোভ

ভারতের কথিত ধর্মীয়গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও বিশ্বনবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা তালামীযে ইসলামিয়া। মঙ্গলবার বাদ যোহর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে এমএ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মঞ্জুর, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদিকুর রহমান খাদিমানী।
উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু হানিফ মোহাম্মদ নায়িমের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক খলীলুর রহমান সাব্বির। বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি কবির আহমদ, জকিগঞ্জ পৌর তালামীযের সাবেক সভাপতি ওবায়দুল হক অমি, জকিগঞ্জ পৌর তালামীযের সভাপতি কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আলিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ ইউনিয়ন আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিজ আলী হোসেন, উপজেলা তালামীযের সহ-সভাপতি সাদিক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, অর্থ সম্পাদক শাকির আহমদ, অফিস সম্পাদক মোফাজ্জল আহমদ, সহ-অফিস সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, প্রশিক্ষণ সম্পাদক হুমায়ুন রশীদ খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাজেদ আহমদ, জকিগঞ্জ পৌর তালামীযের সহ-সভাপতি মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক দিলশাদ আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ আহমদ রাইয়ান, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ জুনেদ, তাহমীদ আহমদ, প্রচার সম্পাদক মিনহাজ আহমদ নাফিম, অর্থ সম্পাদক নাজির উদ্দিন, সহ-অফিস সম্পাদক জুয়েল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাজু আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফয়সল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। আর ইসলাম হল বিশ্বনবী (সা.) এর আনীত জীবনব্যবস্থা। ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও বিশ্বনবী (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। মুসলমানরা সবকিছু সহ্য করলেও বিশ্বনবী (সা.) এর অবমাননা সহ্য করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।