সবুজ প্রান্ত
২৫ নভেম্বর ২০২৪, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দেনমোহর নিয়ে দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিয়ের দেনমোহর নিয়ে দ্বন্দ্বে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়েছে ঘাতক ছেলে।




পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া (৬১) এতে রাজি ছিলেন না।  বিষয়টি নিয়ে রোববার রাতে মামুন মিয়ার সাথে ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান (৩০)। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। 

স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

বড়লেখা থানার ওসি মো: আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সবুজ প্রান্ত/ উবেদুল্লাহ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১০

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১১

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১২

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৩

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৪

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৫

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৭

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৮

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।