সবুজ প্রান্ত
১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করে ধর্ষণ ও নির্যাতন; কিশোরীর মৃত্যু

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে অপহরণ করে ধর্ষণ ও মানসিক নির্যাতনের শিকার এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর), মেয়েটি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন বলে জানান নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিংরইল ইউনিয়নের কচুরি গ্রামের ১৪ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় মোহাম্মদ হোসাইন নামে এক বখাটে যুবক। কিন্তু তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই যুবক মেয়েটিকে অপহরণ করে নারায়ণগঞ্জের একটি এলাকায় দুই মাস আটকে রেখে ধর্ষন ও মানসিক নির্যাতন করে ডান চোখ ক্ষত করে। অবশেষে ৬ সেপ্টেম্বর, অপহরণকারী মেয়েটিকে তার বাড়ির কাছের সড়কে ফেলে চলে যায়। পরে আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চোখের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও চক্ষু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ১৫ দিন চিকিৎসা শেষে মেয়েটির ডান চোখ বাঁচানোর জন্য কর্ণিয়া অপসারণ করতে হয়, যা পরে স্বজনরা ফ্রিজে রেখে উন্নত চিকিৎসার মাধ্যমে প্রতিস্থাপনের জন্য প্রস্তুত করেন। এই অবস্থায় মেয়েটিকে বাড়ি ফিরিয়ে আনা হয়, কিন্তু সোমবার দুপুরে মেয়েটি মৃত্যু বরণ করে।

মেয়েটির বাবা বলেন, “আমার মেয়েটিকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই এবং হোসাইনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

৯ সেপ্টেম্বর, মেয়েটির বাবা ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশি মামলা দায়ের করেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদ বলেন, “ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হলে, সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।