সবুজ প্রান্ত
১৬ ডিসেম্বর ২০২৪, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন : মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও  নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে জকিগঞ্জ পাবলিক লাইব্রেরি পাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। 

সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উড্ডয়নের মাধ্যমে বিজয় দিবসের বিভিন্ন আয়োজন উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন, পল্লীবিদ্যুতের ডিজিএম মোতাছিম বিল্লাহ, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন,  জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সংগঠক রেদোয়ান রাফি, প্রতিনিধি ওযাসিম আকরাম, সাজু আহমদ, জুবেদ মোহাম্মদ প্রমুখ।  
উপজেলা পরিষদ প্রাঙ্গন জুড়ে উপজেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি সহ বিভিন্ন দপ্তরের স্টলে নানা প্রকার পণ্য ও চিত্র প্রদর্শনী করা হয়। 

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়। 
দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে মিছিল সহকারে বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবাসী শরীফ লস্কর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাসান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।