সবুজ প্রান্ত
১০ ডিসেম্বর ২০২৪, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বাড়ছে শীতের তীব্রতা, শিশুদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি

সিলেটে গত দু’দিন ধরে বাড়ছে শীতের তীব্রতা। সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে আকাশ, এবং পুরো জেলা জুড়ে শীতের প্রভাব বিরাজ করছে। আজ, মঙ্গলবার  সকাল নাগাদ সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের প্রকোপের ইঙ্গিত দেয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সিলেটে আগামী কয়েকদিন ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে, ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল শীতকাল হিসেবে বিবেচনা করা হয়। এখন যেহেতু ডিসেম্বর মাসের শুরু, প্রকৃতিতে ধীরে ধীরে শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আরও বেশি শীত পড়বে, আর জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীতের সম্ভাবনা রয়েছে। ফলে, শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

এদিকে, শীতের তীব্রতায় সিলেটের  শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশুরা সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। সিলেটের হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সিটের সংকট তৈরি হয়েছে। হাসপাতালগুলোর বিভিন্ন শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতের তীব্রতা বৃদ্ধির কারণে শীতের প্রস্তুতি নেয়া অত্যন্ত জরুরি। অভিভাবকদের পরামর্শ, শিশুরা যেন যথেষ্ট গরম পোশাক পরে এবং ঘরের ভিতরে উষ্ণতা বজায় রাখা হয়। সুষম খাদ্য এবং গরম পানীয়ও শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে।

এ সময়, শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সবুজ প্রান্ত/উবেদুল্লাহ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১০

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১২

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৩

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৪

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৫

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৬

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৮

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৯

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।