সবুজ প্রান্ত
১৮ জানুয়ারী ২০২৫, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিরণগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের সংঘর্ষ: দুই বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা পরবর্তীতে উত্তেজনা ও সহিংসতায় রূপ নেয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে অনুপ্রবেশ করে অভিযোগ উঠেছে, তারা বাংলাদেশি কৃষকদের আম গাছের ডালপালা কেটে ফেলে। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করে এবং প্রতিবাদ হিসেবে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে কিরণগঞ্জ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকায় বিএসএফ সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় কৃষকদের আম গাছের ডাল কাটতে থাকে। স্থানীয়রা এই কার্যকলাপের প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে কৃষকরা নিজেদের গাছ রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে, পরে বিএসএফ বাহিনী পাল্টা আক্রমণ করে।

প্রথম দিকে কিরণগঞ্জ সীমান্তে শুরু হওয়া সংঘর্ষটি দ্রুত ছড়িয়ে পড়ে চৌকা সীমান্তের দিকে, এবং বর্তমানে এটি ৩ কিলোমিটার বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে। ভারতীয় নাগরিকরা বাংলাদেশের দিকে হাতবোমা নিক্ষেপ করতে থাকে, জবাবে বাংলাদেশের নাগরিকরা লাঠিসোটা ও হাসুয়া নিয়ে সীমান্তে অবস্থান নেয়।

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল উদ্দীন জানান, “বিএসএফের সদস্যরা অবৈধভাবে আমাদের এলাকায় ঢুকে আম গাছের ডালপালা কেটে দিয়েছে। স্থানীয়রা প্রতিবাদ জানাতে গেলে তারা পালিয়ে যায়। এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”

এ ব্যাপারে বিজিবি কর্মকর্তা,লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এখনো পর্যন্ত সংঘর্ষের ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে পরিস্থিতি যে কোন সময় আরও জটিল হতে পারে, বিশেষত সীমান্তের উভয় পাশেই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১০

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১২

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৩

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৪

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৫

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৬

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৮

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৯

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।