সবুজ প্রান্ত
১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘এতীমের মা’ খ্যাত ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর জানাযায় মানুষের ঢল : বিভিন্ন মহলের শোক

জকিগঞ্জ প্রতিনিধি :: এতীমের মা খ্যাত ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর জানাযায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। কোন নারীর জানাযায় এত রাতে এত মানুষের ঢল একটি বিরল ঘটনা। মঙ্গলবার রাত ১০ টায় হাজার হাজার এতিমের অভিভাবক, উস্তাদুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী দেওয়ান ছরওত হাবিবুন নেছা (৭০) কে ঐতিহাসিক বালাই হাওরে জানাযা শেষে ফুলতলী ছাহেব বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী। জানাযা পূর্বে পরিবারে পক্ষ থেকে সংক্ষিপ্ত অনূভুতি ব্যাক্ত করেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান। 

আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর সহধর্মিণী মঙ্গলবার দুপুর ১ টা ১০ মিনিটের সময় সিলেটের ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 
আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী এই মহীয়সী নারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) তাকে অত্যান্ত স্নেহ করতেন। তিনি একজন পরহেজগার ও দানশীল মহিলা ছিলেন। এতীম-অনাথ শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। তিনি “উম্মুল আইতাম” তথা “এতীমদের মা” হিসাবে পরিচিত ছিলেন। অসহায় মহিলারা তার নিকট আসলে তিনি তাদেরও যথাসাধ্য সহযোগিতা করতেন। 
তাঁর ইন্তেকালের খবর শুনে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 
দৈনিক ইনকিলাব সম্পাদকের শোক : ফুলতলীর পীর ছাহেব আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেবের সহধর্মিণীর ইন্তেকাল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এএমএম বাহাউদ্দীন। 
আনজুমানে আল-ইসলাহ ও তালামীয : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী ও সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এবং তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
জকিগঞ্জ উপজেলা বিএনপি : ফুলতলীর বড় ছাহেব আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকালে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
খেলাফত মজলিস : ফুলতলীর পীর ছাহেব মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ আব্দুল মুছব্বির, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জমিয়ত : ফুলতলীর বড় ছাহেব মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট জেলা (দক্ষিণ) সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ। তিনি মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাত কামনা করেন।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব : আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত উল্লেখ করেন ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর ইন্তেকালে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি অতীম, অনাথের কাছে খুবই শ্রদ্ধার পাত্র ছিলেন। নেতৃবৃন্দ মরহুমার জান্নাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিশিষ্টজনের শোক : মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণীর ইন্তেকালে শোক জ্ঞাপন করেছেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, ইছামতি দারুল উলূম কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, বর্তমান অধ্যক্ষ মাও. এখলাছুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, রায়পুরী পীর ছাহেবের সুযোগ্য নাতি হাবিব উল্লাহ মিসবাহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।