সবুজ প্রান্ত
২৯ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেট সিজন-৫ এর ফাইনাল সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ক্রিড়া সংস্থার আয়োজনে ‘মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেট সিজন-৫’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফাইনাল ম্যাচের উদ্বোধন হয়, এবং বিকেলে জমকালো আয়োজনে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।

শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হয়েছিল খান রয়্যালস ও ব্যাচ-২০০৭ (চান্দভরাং হাইস্কুল) ক্রিকেট ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ব্যাচ-৭ দল ৫ উইকেটের ব্যবধানে খান রয়্যালসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে ব্যাচ-৭ দলের রাবেল আরিফ দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া, খান রয়্যালসের সোহেল আহমদ ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যান হন, পার্ট অব হিউম্যানিটির নাহিদ ইসলাম সেরা উদীয়মান খেলোয়াড়, ব্যাচ-৭ দলের রেজা সেরা উইকেট শিকারী হিসেবে নির্বাচিত হন।


মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে এবং ক্রিড়া সম্পাদক হোসাইন আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। তিনি তার বক্তব্যে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রমের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।





ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মতছির আলী। এছাড়া, মিয়ার বাজার ক্রিড়া সংস্থার উপদেষ্টা শামসুল ইসলাম সমুজ, বখতিয়ার আলী, ছাদিকুর রহমান, হাজী রুশমত আলী ও ছুলেমান আলী মাস্টারসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে, যা বিশ্বনাথের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।