সবুজ প্রান্ত
৫ মার্চ ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের খাদ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন


বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, রমজান মাস ফজিলতের মাস। এই মাসে মানুষ বেশি সওয়াবের আশায় সেবামূলক কাজ করে থাকে। প্রবাসীরা সবসময় বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে (চ্যারিটি রেজি: নং ৫৬৮৪৩১৬) মানবসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও মানবসেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানান।

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের বাংলাদেশ পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান রিপনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজার যৌথ পরিচালনায় এই খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান নূর আসাদ, শামীম মিয়া, রসডেল বিএনপির সভাপতি জামাল উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন।

এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম রুনু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, তানিমুল ইসলাম তামিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, তানবীর হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন রাহিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, উপজেলা যুবদল নেতা রুমেল আলী, দিলোয়ার হোসেন সজিব, উপজেলা ছাত্রদল নেতা শাহ টিপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, তাজুল ইসলাম, হাসান আল মামুন, লায়েক আলী, কলেজ ছাত্রদল নেতা রুজেল মিয়া, সাজু মিয়া, রুহিন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ডেফোডিল এসোসিয়েশন ইউকের এই মানবসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১০

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১১

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১২

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৩

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৪

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৫

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৭

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৮

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।