সবুজ প্রান্ত
২৪ মার্চ ২০২৫, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ডাক্তারের বাসায় গৃহকর্মীকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

সিলেট নগরীর মেজরটিলা এলাকায় এক কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দাবি করছে, মেয়েটিকে নির্যাতনের পর জোরপূর্বক হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে, যদিও পুলিশ ও চিকিৎসকরা এখনো মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করেননি।



শনিবার (২২ মার্চ) রাতে ১৬ বছর বয়সী লাকী আক্তারকে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার নিয়োগকর্তা ডা. জাকারিয়া আহমেদ রুমেল ও তার পরিবার। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, লাকী পেটের ব্যথায় ভুগছিল। কিন্তু হাসপাতালে ভর্তির পরপরই জাকারিয়া আহমেদ ও তার পরিবার লাকীকে রেখে সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ স্বজনদের।



সোমবার (২৪ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় লাকীর মৃত্যু হয়। শাহপরান থানা পুলিশ তার মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে গলায় বিষক্রিয়ার আলামত পাওয়ার কথা বলা হয়েছে। তবে লাকীর পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, এর আগেও লাকী ওই বাড়িতে নির্যাতনের শিকার হয়েছে।

নিহতের স্বজনরা আরও জানান, লাকীর শরীরে আগের নির্যাতনের চিহ্ন ছিল, যা প্রমাণ করে যে সে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তারা দাবি করেন, লাকীকে মারধর করে হারপিক পান করিয়ে হত্যা করা হয়েছে।



শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা গলায় বিষের আলামত পেয়েছি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই ব্যাপারে নিহত গৃহকর্মীর মৃত্যুর বিষয়ে প্রধান অভিযুক্ত চিকিৎসক ডা. জাকারিয়া আহমেদ জানান ভিন্ন কথা। তিনি বলেন, ঘটনার দিন লাকি তার প্রেমিকের সঙ্গে বাসা থেকে পালিয়ে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়, একই সঙ্গে বিষয়টি তার পরিবারকে জানানো হয়। বাধা দেওয়ায় সে বিষপান করলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১০

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১১

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১২

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৩

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৪

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৫

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৭

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৮

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।