সবুজ প্রান্ত
১৮ মার্চ ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ থানায় কিস্তিতে ঘুষের কারবার, এসআই আলীমের ভিডিও ফাঁস!

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ থানার এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে কিস্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। মামলার ধারা বাদ দেওয়া, দূর্বল চার্জশিট প্রদান ও আসামি গ্রেপ্তার না করার বিনিময়ে তিনি লক্ষাধিক টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই সাব-ইন্সপেক্টর হলেন মো. আলীম উদ্দিন (বিপি-৭৫৯৪০৪৫২৬৩)।

ঘুষ নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় সমস্যা দেখা দেয়। টাকা ফেরত চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে ভুক্তভোগী আগেই সন্দেহ করে ঘুষ লেনদেনের দুটি কিস্তির ভিডিও গোপনে ধারণ করে রাখেন। ভিডিওতে দেখা যায়, থানার বৈঠকখানায় বসে সাব-ইন্সপেক্টর আলীম উদ্দিন ঘুষের টাকা গুনে নিয়ে হাসিমুখে পকেটে রাখছেন। এক ভিডিওতে তাকে চার্জশিটের জন্য পুরো ২০ হাজার টাকা দাবি করতেও শোনা যায়, আরেক ভিডিওতে মামলার মেডিকেল সার্টিফিকেটের (এমসি) জন্য ২০ হাজার টাকা নিয়ে দর-কষাকষি করতে দেখা যায়।



২০২৪ সালের ২০ আগস্ট বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আনপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে মকবুল আলী প্রতিপক্ষ জুনেদ গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন (এফআইআর নম্বর-২০, তারিখ: ২৮.০৮.২০২৪)। পরবর্তীতে মামলাটির তদন্তভার পান এসআই মো. আলীম উদ্দিন।

এদিকে, আসামিপক্ষ মামলার দেখভালের জন্য উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে ফয়সল আহমদকে দায়িত্ব দেয়। তিনি আইনি পরামর্শ নিতে এসআই আলীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। ক্রমেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, এবং একপর্যায়ে এসআই আলীম তাকে বিভিন্ন সুবিধা দেওয়ার প্রস্তাব দেন। তবে এর বিনিময়ে পৃথকভাবে ঘুষ দাবি করেন।

ফয়সল আহমদের অভিযোগ, সাব-ইন্সপেক্টর আলীম উদ্দিন চার্জশিট দুর্বল করার, মামলার ধারা পরিবর্তন করার এবং আসামি না ধরার শর্তে ২০ হাজার টাকা করে চার কিস্তিতে এবং ১০ হাজার টাকা করে দুই কিস্তিতে মোট এক লাখ টাকা ঘুষ নেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় ফয়সল টাকা ফেরত চাইলে উল্টো তাকে ভয়ভীতি দেখানো হয় এবং বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।



ফয়সল আহমদ বলেন, “সরলতার সুযোগ নিয়ে দারোগা আলীম আমাকে প্রতারণা করেছেন। আত্মীয়-স্বজনদের কাছে আমার সততা প্রশ্নবিদ্ধ হয়েছে। টাকা নেওয়ার পরও আমাদের হয়রানি করেছেন। সন্দেহ হওয়ায় আমি ঘুষ লেনদেনের দুটি ভিডিও ধারণ করে রাখি। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় টাকা ফেরত চাইলে তিনি আমাকে হুমকি দেন। শীঘ্রই আমি পুলিশ সুপারের কাছে প্রতিকার চাইবো।”



এই বিষয়ে জানতে সাব-ইন্সপেক্টর আলীম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর ফোন ধরেননি।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। আগে তদন্ত করে দেখি, অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১০

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১১

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১২

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৩

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৪

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৫

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৭

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৮

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৯

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।