সবুজ প্রান্ত
১৭ এপ্রিল ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক  ::

সিলেটের জকিগঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে তিন সন্তানের জননীর পালিয়ে যাওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে স্বামী আব্দুল মুমিন (৩৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মুমিন ঐ গ্রামের ফয়জুর রহমান (ফাতাই ড্রাইভার) এর ছেলে। নিহত আব্দুল মুমিন জকিগঞ্জ বাজারে একটি ওয়ার্কসপের দোকানে কাজ করতেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মুমিনের সাথে পারিবারিক ভাবেই মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের বদরুল ইসলামের মেয়ে সুমী আক্তারের বিয়ে হয়। তাদের ৩ টি সন্তানও রয়েছে। বাবার বাড়ীতে প্রায়ই আসা যাওয়া করতেন মাতারগ্রামের শাহজাহান আহমদের দশসিটা গাড়ী দিয়ে। সেই  সুবাধে শাহজাহানের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত রমজানে ৩ সন্তানকে ফেলে পরকীয়া প্রেমিক শাহজাহানের হাত ধরে পালিয়ে যান সুমী। শাহজাহানের আরো একটা সংসার রয়েছে এবং সেখানে স্ত্রী-সন্তান আছে।


নিহতের চাচাতো ভাই রাজু আহমদ জানান, গত রমজান মাসের প্রথমদিকে আব্দুল মুমিনের স্ত্রী ৩ সন্তান রেখে শাহজাহান ড্রাইভারের হাত ধরে পালিয়ে যান। এরপর থেকেই আব্দুল মুমিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মানসিক চাপেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশ সরেজমিনে এসে লাশ উদ্ধার করে। 


জকিগঞ্জ থানার ওসি( তদন্ত) মো. সুজন মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।