সবুজ প্রান্ত
১৫ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ৬ থানায় শুরু হচ্ছে অনলাইন জিডি সেবা

সিলেট মহানগরবাসীর জন্য পুলিশি সেবায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এখন আর সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়ে সময় নষ্ট করতে হবে না। ঘরে বসেই অনলাইনে করা যাবে যেকোনো ধরনের জিডি—এমন সুবিধা চালু করতে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রাথমিকভাবে এই সেবা চালু হচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে, এসএমপি’র আওতাধীন ছয়টি থানায়। আগামী ১৫ এপ্রিল থেকে নাগরিকরা এই নতুন ডিজিটাল সুবিধা উপভোগ করতে পারবেন।

এসএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় পুলিশি সেবা আরও সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন অনলাইনে কেবল হারানো কিংবা প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি করা যেত। তবে এবার থেকে অনলাইনে হুমকি, চুরি, জালিয়াতি, প্রতারণা, পারিবারিক দ্বন্দ্বসহ সব ধরনের অভিযোগ জমা দেওয়ার সুযোগ থাকছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানা—কোতোয়ালী মডেল থানা, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা, শাহপরাণ (রহ.) থানা, দক্ষিণ সুরমা থানা ও মোগলাবাজার থানা—এই সেবার আওতায় থাকবে। প্রতিটি থানায় নির্ধারিত ডিউটি অফিসারের মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে, যাতে নাগরিকরা প্রয়োজনবোধে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই মোবাইল নম্বরগুলো নাগরিকদের জন্য এক ধরনের সাপোর্ট লাইন হিসেবেই কাজ করবে।

অনলাইন জিডি করার প্রক্রিয়াটি একদমই সহজ। বাংলাদেশ পুলিশের অনলাইন পোর্টালে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করলেই অভিযোগটি সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে। সময় বাঁচানোর পাশাপাশি এতে হয়রানি কমবে এবং পুলিশের কাছে দ্রুত তথ্য পৌঁছানো সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।